দমদম বিমানবন্দর থেকে মসজিদ সরানোর দাবি তথাগত রায়ের

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, কলকাতা, ১১ জানুয়ারি: দমদম বিমানবন্দর থেকে মসজিদ সরানোর দাবি তুলেছেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতার ভিতরে একটি মসজিদ রয়েছে। এটি একটি বড় নিরাপত্তা ঝুঁকি। আশেপাশে অল্প সংখ্যক উপাসক থাকায় এখানে লোক সমাগম হয়েছে। আমি মসজিদটি অন্যত্র সরানোর পরামর্শ দিয়েছিলাম। একজন আবার বিমানবন্দর সরানোর সাহসী পরামর্শ দিয়েছে।

জনৈক রামকৃষ্ণ সিনহা নামে এক ব্যক্তি চেন্নাইয়ের কাছে মনিমঙ্গলম অঞ্জনেয়ার মন্দির ভেঙ্গে ফেলার ভিডিও টুইটারে দিয়ে মন্তব্য করেছেন, আপনি কি কখনও ভারতে একটি মসজিদ বা গির্জা ভাঙ্গতে দেখেছেন? (আমি জানি উদারপন্থী হিন্দুদের মত কিছু মানুষ অবশ্যই একটির নাম বলতে পারে। কিন্তু সেটি মারাঠাদের ২৫০ বছর আগেই ভেঙ্গে ফেলা উচিত ছিল)। এর প্রতিক্রিয়াতেই তথাগতবাবু ওই মন্তব্য করেন।

প্রসঙ্গত, সোমবার চেন্নাইয়ের মন্দিরটি ভেঙ্গে ফেলা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *