নিতুড়িয়ায় যুবকের গলাকাটা দেহ উদ্ধার

সাথী দাস, পুরুলিয়া, ১৩ জুলাই: নিতুড়িয়ায় এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে সরবড়ি-মধুকুণ্ডা রাজ্য সড়কের পাশে দেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিতুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া দেহের গলার বাঁ দিকে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। আর এতেই রহস্য দেখা দিয়েছে মানুষের কাছে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম কামাল আনসারী বয়স ৩২ বছর। তাঁর বাড়ি রঘুনাথপুরের ধটাড়া গ্রামে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ তার তদন্ত শুরু করেছে। মৃতের পরিবার নিতুড়িয়া থানায় লিখিত অভিযোগ করে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান এটি একটি খুনের ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *