ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সভার দিন বদল, ১৫ মার্চের পরিবর্তে হবে ১৭ মার্চ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ মার্চ: আগামী ১৫ মার্চ তৃণমূল প্রার্থীদের সমর্থনে ঝাড়গ্রাম জেলায় মুখ্যমন্ত্রীর দুটি সভা করার কথা ঘোষণা করা হয়। যদিও মুখ্যমন্ত্রীর উপর হামলার অভিযোগের পর সামান্য রদবদল হল কর্মসূচির। ১৫ মার্চের বদলে ১৭ মার্চ মুখ্যমন্ত্রীর সফর সূচি নির্দিষ্ট করা হয়। সেই সফরসূচি ঘিরে প্রস্তুতি তুঙ্গে।

গোপীবল্লভপুর ২নং ব্লকের বাহারুনা এবং লালগড়ে দুটো সভা করার কথা মুখ্যমন্ত্রীর। আজ দু’ জায়গাতেই মুখ্যমন্ত্রীর জন্য তৈরী করা হ্যালিপ্যাডের ট্রায়াল রান করা হয়। মুখ্যমন্ত্রীর উপর হামলার অভিযোগের পর নিরাপত্তা ব্যাবস্থা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। গোটা এলাকার পরিস্থিতি ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কোথাও কোনও ফাঁক রাখতে তারা নারাজ। মুখ্যমন্ত্রী যেহেতু হুইল চেয়ার ব্যবহার করবেন তাই তাঁর সমস্ত রকম প্রস্তুতি তৈরী রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর উপর হামলার পর এলাকার সাধারণ মানুষ যে তাকে দেখতে ভিড় করবে তা স্পষ্ট বোঝা গেল এদিনের হ্যালিপ্যাড মহড়াতে। অনেকেই এদিন মাঠে হাজির ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *