কুমারেশ রায়, আমাদের ভারত, ১এপ্রিল: ঘাটালে সিপিএমের পোলিং এজেন্টকে বসতে না দেওয়া এবং এবং বেশ কিছু বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ সিপিএমের। এই অভিযোগে ভোটগ্রহণ শুরুর একটু পরেই পথ অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, ২০৭, ২৩৮, ২৩৯, ২৪১ এবং ২৪২ নম্বর বুথে তৃণমূলের দুষ্কৃতীরা ভোটদানে বাধা দেয়।
এর প্রতিবাদে চকলছিপুরে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা। পরে
কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ ওই এলাকার প্রতিটি গ্রামে গিয়ে নির্ভয়ে ভোট দানের কথা বললে অবরোধ উঠে যায়।

