গোপীবল্লভপুর থানা সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ অক্টোবর: ভার্চুয়াল ভাবে গোপীবল্লভপুর থানা সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা থেকে পুলিশের একটি অনুষ্ঠান থেকে রাজ্যের শতাধিক পুজো প্যান্ডেলের সঙ্গে গোপীবল্লভপুরের ৭৮ বছরের ওই প্রাচীন পুজোর উদ্বোধন করেন। এদিন মুখ্যমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে গোপীবল্লভপুর থানা সর্বজনীন দুর্গোৎসব সমিতির মন্ডপ চত্ত্বর থেকে ভার্চুয়াল ভাবে যোগ দেন ঝাড়গ্ৰাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি, শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামী প্রমুখ।

এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর গোপীবল্লভপুর থানা সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো প্যান্ডেলের ফিতে কাটেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী।

গোপীবল্লভপুরের এই প্রাচীন পুজো কমিটির এবছরের পুজো মন্ডপটিকে করোনা হাসপাতাল হিসাবে তুলে ধরার জন্য কমিটির উদ্যোগকে প্রশংসা করেন পুলিশ আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *