যাত্রী প্রতিক্ষালয় থেকে যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বর্ধমানে

আমাদের ভারত, বর্ধমান, ১১ সেপ্টেম্বর: বর্ধমানের খেতিয়া এলাকায় একটি যাত্রী প্রতিক্ষালয় থেকে এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ওই মহিলার পরিচয় জানা যায়নি। যুবতীর পায়ের দিকের অংশে রক্ত লেগে ছিল। দেওয়ানদিঘি থানার পুলিশ যুবতীর দেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে খেতিয়া এলাকায় একটা যাত্রী প্রতীক্ষালয়ে এক যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেওয়ানদিঘি থানার পুলিশকে খবর দিলে পুলিশ যুবতীর দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অনুমান ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হতে পারে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিভাবে যুবতীর মৃত্যু হয়েছে সেটা জানা সম্ভব নয়।

পুলিশ সুত্রে জানাগেছে, এদিন ভোরের দিকে পুলিশ খবর পায় খেতিয়া এলাকায় একটা বাসস্ট্যান্ডে এক যুবতীর দেহ পড়ে আছে। যুবতীর পায়ের দিকের অংশে রক্ত লেগে ছিল। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবতীকে বাইরে কোথাও খুন করে কেউ বা কারা ওই প্রতীক্ষালয়ে ফেলে দিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত যুবতীর মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *