সাঁকরাইলে ডুলুং নদী থেকে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ মে: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বনপুরা এলাকায় ডুলুং নদীর জল থেকে উদ্ধার হল অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টা নাগাদ এলাকার কয়েকজন নদীর জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন। পরে সাঁকরাইল থানার পুলিশকে খবর দেওয়া হয়। সাঁকরাইল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়দের দাবি, বছর ৬০ বয়সের ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে সাঁকরাইলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। সম্ভবত মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ এবং স্থানীয় মানুষজন। তবে প্রাথমিক অনুমান, মৃত ব্যক্তি একদিকে মানসিক ভারসাম্যহীন অন্যদিকে সুবর্ণরেখা নদীর উপর ঝাড়খন্ডের গালুডি ব্যারেজ কর্তৃপক্ষ জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে ডুলুং নদীর জলও বৃদ্ধি পায়। নদীর প্রবল জলের মধ্যে হয়তো ডুবে মৃত্যু হতে পারে বলে অনুমান স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *