মুকুলকে ‘সায়েস্তা’ করতে একাধিক নতুন স্ট্রাটেজি বিজেপির

রাজেন রায়, কলকাতা, ১৩ জুলাই: নিঃশব্দে হাসিমুখে এত বড় খেলাটা মুকুল যে খেলতে পারেন, তা বিজেপি যখন বুঝতে পেরেছিল তখন দেরি হয়ে গিয়েছিল অনেকটাই৷ এই বিজেপির টিকিটেই কৃষ্ণনগর উত্তর থেকে জিতেছেন মুকুল রায়৷ সেই পদ আঁকড়েই বর্তমানে পিএসির চেয়ারম্যান৷ এবার বিজেপিও চায় মুকুলের গন্ধ বিজেপি থেকে ধুঁয়ে মুছে সাফ হয়ে যাক৷ মুকুল রায়ের নাম একেবারেই মিটিয়ে ফেলতে চায় বিজেপি৷

সূত্রের খবর, মুকুলকে সবক শেখাতে বড়সড় পদক্ষেপ নিতে পারে বিজেপি৷ মুকুল ঘনিষ্ঠ প্রদীপ যোশীকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলার দায়িত্ব থেকে৷ রাজ্যের বিধানসভা ভোটে আরএসএস-এর পক্ষ থেকে রাজ্যের দায়িত্বে ছিলেন প্রদীপ যোশী। মুকুল রায়ের বাড়িতেও নাকি প্রায়ই যাতাযাত ছিল যোশীর৷ যোশীকে সর্বভারতীয় সহ সম্পর্ক প্রমূখ করা হয়েছে। তাঁর কেন্দ্র চন্ডীগড়৷ এদিকে দিলীপ ঘনিষ্ঠ রমাপদ পালকে পূর্ব ক্ষেত্র প্রচারকের দায়িত্বে আনা হয়েছে৷
একের পর এক বেফাঁস মন্তব্য করেই যাচ্ছেন সৌমিত্র৷ মুকুল ঘনিষ্ঠ সৌমিত্র খাঁকে যুব মোর্চার সভাপতির পদে আর রাখা হবে না, সরিয়ে দেওয়া হবে তাকে এই জল্পনা তো রয়েছেই৷ এদিকে সৌমিত্র নিজেও তার কথায় বুঝিয়ে দিয়েছেন তিনিও আর থাকতে চান না এই পদে৷ হয়ত তাকে সরিয়ে ফেলা হবে জেনেই এমন মন্তব্য৷ বিজেপিতে মুকুল ঘনিষ্ঠ সৌমিত্রর ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ এখন দেখার আর কী কীভাবে মুকুলকে বেকাদায় ফেলে বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *