আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৪ ফেব্রুয়ারি: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত এড়োয়ালি অঞ্চলের শিমুলিয়া চিক গ্রামে মামাবাড়ি বেড়াতে এসে নির্মীয়মান একটি পায়খানার চেম্বারে পড়ে মৃত্যু হল এক শিশুর। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নির্মীয়মান ওই পায়খানার চেম্বারে অসাবধানবশত পড়ে গিয়ে মৃত্যু হয় সূর্য ভুঁইমালি নামে পাঁচ বছর বয়সী এক শিশুর। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


