প্রতীতি ঘোষ , বারাসাত, ১১ এপ্রিল:
বারাসতে বাতিল হল মুখ্যমন্ত্রীর জেদের সভা। আগামীকাল ১২ এপ্রিল বারাসতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। সেখানে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার ৭ প্রার্থীর জন্য নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর সেই সভাকে চ্যালেঞ্জ জানিয়ে একই দিনে তৃণমূল কংগ্রেস বারাসত স্টেডিয়ামে সভার আয়োজন করে। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি মিলল না মুখ্যমন্ত্রীর জেদের সভার।

যুদ্ধকালীন তৎপড়তায় সভার প্রস্তুতিও শুরু হয়ে গেছিল। মঞ্চ এবং কর্মীদের বসার জন্য প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ। কিন্তু একই দিনে কাছাকাছি দুই দলের সভা হলে কর্মীদের মধ্যে গণ্ডগোলের সম্ভবনা থাকছে, তাই প্রশাসন অনুমোদন দিলো না মুখ্যমন্ত্রীর জনসভা করার। নির্বাচন কমিশন ও পুলিশ যৌথ ভাবে নির্দেশ দিয়েছে সভা বাতিল করার। তার বদলে ১৩ তারিখ সকালে হবে মমতার সভা। অশান্তি ছড়াতে পারে তাই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হবে আগামী মঙ্গলবার ১৩ এপ্রিল সকাল ১১ টায় বারাসাত স্টেডিয়ামে।

