শুরু হল “৮ম জঙ্গলমহল উৎসব”

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জানুয়ারি: পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে আজ থেকে শুরু হল “৮ম জঙ্গলমহল উৎসব”। জঙ্গলমহলের জেলা হিসেবে, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের মন্ত্রীদের উপস্থিতিতে বিকেলে জঙ্গলমহল উৎসবের সূচনা হয়েছে। উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

পশ্চিম মেদিনীপুরের এই উৎসব শুরু হয় জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে। সূচনা করেন, মন্ত্রী শশী পাঁজা। ঝাড়গ্রামে উৎসবের সূচনা করেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রধানতঃ জঙ্গলমহল এলাকার আদিবাসী ও স্থানীয় সংস্কৃতি এবং পর্যটনের মেলবন্ধনের উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে জঙ্গলমহলের আদিবাসী সংস্কৃতির উন্নয়ন ও জঙ্গলমহলের জীবন-জীবিকা ও প্রকৃতি পর্যটনের বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল ও জঙ্গলমহলের সুসজ্জিত কারিগরি হাট থাকছে উৎসব প্রাঙ্গণে। দুই জেলার উৎসব প্রাঙ্গনে কোভিড বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *