নতুন বছরের প্রথম দিনে করোনা থেকে সচেতন করতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ ঠাকুরনগর ফুল ব্যবসায়ী সমিতির

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ জানুয়ারি: নিজেদের সচেতন নিজেদেরকেই হতে হবে, তবেই করোনার হাত থেকে রেহাই পাবে মানুষ, এমন কথা মাথায় রেখে ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করল ফুল ব্যবসায়ীদের মধ্যে। শনিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ফুলবাজারে নতুন বছরের প্রথম দিনেই প্রায় ৫০০ জন ফুল ব্যবসায়ীকে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে জন সচেতন করলেন ফুল ব্যবসায়ী সমিতি।

এমনিতেই করোনার তৃতীয় ঢেউ ছুঁইছুঁই করছে। তার মধ্যে গ্রাম থেকে শহরের সকলেই উৎসবে মেতে উঠেছেন। এর ফলে করোনায় আক্রান্তর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। সেই কথাকে মাথায় রেখে শনিবার সকাল থেকে ঠাকুরনগর ফুলবাজার ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা নতুন বছরে ফুল ব্যবসায়ীদের সচেতন করতে নেমে পড়েছে। সম্প্রতি ফুলবাজার সমিতির পক্ষ থেকে সকল সদস্য, সাধরণ মানুষের জন্য করোনার ভ্যাকসিনের ব্যাবস্থা করেছিলেন।

ঠাকুরনগর ফুল বাজার পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহতম ফুলবাজার হিসাবে পরিচিত। তাই এই বাজারে দূর দূরান্ত থেকে আসে প্রচুর ক্রেতা বিক্রেতারা। তাই প্রত্যেকদিন স্যানিটাইজারের কাজ চলে এবং বিনা মাস্কে এই বাজারে প্রবেশ নিষেধ। ঠাকুরনগর ফুলবাজার ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন নিজেদের সচেতন নিজেদেরকেই করতে হবে। সব কিছুর দায় সরকারের উপরে চাপিয়ে দিলে চলবে না। তাই প্রত্যেক মানুষের কাছে এই বার্তা, যে নিজেদের সচেতন নিজেরাই করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *