গোবরডাঙায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক দুষ্কৃতী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ এপ্রিল: গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল গোবরডাঙা থানার পুলিশ। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার আম্বেদকর নগর থেকে মিঠুন হাজরা নামে এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে। উদ্ধার হয় গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র। অভিযুক্ত দুষ্কৃতী স্থানীয় কৃষ্ণনগরের কালীবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাতে পুলিশ আম্বেদকর নগর এলাকায় হাজির হয়। তারা দেখতে পান সন্দেহজনক ভাবে অভিযুক্ত মিঠুন ঘোরাঘুরি করছে। জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসংগতি ধরা পড়ে। এরপরেই তাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র। তারপরই তাকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ। রবিবার ধৃতকে বারাসত জেলা আদালতে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *