সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ মে: দুয়ারে সরকার প্রকল্পের সুফল পৌছে দিতে বাঁকুড়া জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আজ জেলার জঙ্গল মহল সহ অদিবাসী অধ্যূষিত প্রত্যন্ত গ্ৰামগুলিতে ভ্রাম্যমাণ শিবিরের আয়োজন করা হয়।একদিকে প্রচার গাড়ির সাহায্যে প্রত্যন্ত এলাকায় জনসাধারণকে অবহিত করা হচ্ছে অপরদিকে প্রত্যন্ত গ্ৰামে ভ্রাম্যমাণ শিবিরের আয়োজন করা হচ্ছে। যার ফলে আগাম খবর পেয়ে শিবিরে জনসমাগমও ভালোই হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ জয়পুর থানার অন্তর্গত জঙ্গল লাগোয়া গ্ৰামগুলিতে প্রচার চালানোর পাশাপাশি আদিবাসী অধ্যুষিত বালিগুমা গ্ৰামে শিবির বসে। সরকারি সুযোগ সুবিধা পেতে গ্ৰামের অধিবাসীরা উৎসাহের সঙ্গে উপস্হিত হন শিবিরে।


