খাদ্য নিয়ামক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগ, তেহট্টে গ্রেপ্তার যুবক যুবতী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ সেপ্টেম্বর:
সরকারি অফিসারের পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগে এক যুবক এবং এক যুবতীকে গ্রেপ্তার করল পুলিশ। তারা খাদ্য নিয়ামক দপ্তরের অফিসারের পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলছিল বলে অভিযোগ। স্থানীয় মানুষের সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনাটি ঘটে নদীয়ার তেহট্ট বাজার এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। পুলিশের কাছে তারা সঠিক নথিপত্র দেখাতে না পারায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের আজ তেহট্টে আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *