মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবিতে মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের ধর্না তিন মাসে পড়ল

আমাদের ভারত, ১২ জানুয়ারি:প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি। কিন্তু সমস্যা সমাধান হয়নি। দীর্ঘ প্রায় তিন মাস ধরে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে নবম- দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত অথচ চাকরি থেকে বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের ধর্ণা চলছে। চাকরির দাবিতে তৃতীয়বারের জন্য তারা ধর্ণায় বসছেন বলে জানিয়েছেন বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদেরা।

কবে মিটবে সমস্যা? কবে ফিরে পাবে যোগ্য প্রার্থীরা তাদের ন্যায্য চাকরি? ধর্ণা মঞ্চ থেকে সেই প্রশ্ন তুলেছেন বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ। মেধাতালিকা ভুক্ত অথচ চাকরি থেকে বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের অভিযোগ, তারা মেধাতালিকার সামনের দিকে থেকেও চাকরিতে নিয়োগপত্র পাননি অথচ মেধাতালিকার অনেক পিছনের দিকে থেকেও বহু প্রার্থীকে বেছে বেছে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করা হয়েছে।

শুধু তাই নয়, মেধাতালিকায় কোথাও নাম নেই এমন ফেল করা প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হয়েছে। যার বহু তথ্য প্রমাণ ধর্ণা মঞ্চের শিক্ষক পদপ্রার্থীদের কাছে রয়েছে বলে দাবি ধর্ণায় বসা শিক্ষক পদপ্রার্থীগন।

তাদের প্রশ্ন অবৈধভাবে কেন নিয়োগ করা হলো? স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগে ক্রমাগত দুর্নীতি করে চলেছে। মেধাতালিকা ভুক্ত সামনের দিকে থাকা যোগ্য শিক্ষক পদপ্রার্থীদের কেন চাকরিতে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না? রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর ২০১৯ সালে দেওয়া প্রতিশ্রুতি এখনও কেন ই বা কার্যকর হলো না? এবিষয়ে তারা অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *