Mohan Bhagwat, RSS, টার্গেট ১০ হাজার অক্টোবরের মধ্যেই! বাংলার সংগঠন কাঠামোয় বড় পরিবর্তনের পরিকল্পনায় রাজ্যে আছেন মোহন ভাগবত

আমাদের ভারত, ২৬ অক্টোবর: বাংলায় সংগঠন বিস্তারের পরিকল্পনা আরো জোরদার করতে আগামী ৪ অক্টোবর রাজ্যে আসছেন সংঘপ্রধান মোহন ভাগবত। বর্ধমানে তাঁর সাংগঠনিক বৈঠক করার কথা। সেখানে রাজ্যের সংগঠনকে নতুন কাঠামোয় সাজানো থেকে শুরু করে আগামী এক বছরের কর্মসূচি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

রাজ্যে পালা বদলের পর বাংলায় সংগঠন বিস্তারে নতুন করে জোর দিয়েছে আরএসএস। সেই আবহে সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তনের পরিকল্পনাও সামনে এসেছে। এতদিন রাজ্যে প্রান্ত কাঠামোর মাধ্যমে কাজ চললেও এবার সারাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্ভাগ ভিত্তিক ব্যবস্থায় যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। কোন অঞ্চলে কাকে দায়িত্ব দেওয়া হবে, কোথায় সংগঠনিক পরিবর্তন প্রয়োজন এবং আগামী এক বছরে সংগঠনের অগ্রাধিকার কী হবে ভাগবতের বৈঠকে সেই রূপরেখা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

আরএসএসের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় জানান, বাংলায় বর্তমানে তিনটি প্রান্ত রয়েছে। নতুন বব্যবস্থায় তা ভেঙে পাঁচটি সম্ভাগে সংগঠন পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে উত্তরবঙ্গ, নবদ্বীপ, বর্ধমান, মেদিনীপুরকে ঘিরে সাংগঠনিক বিন্যাসের কথা সামনে এসেছে। ৪টি জেলা নিয়ে একটি করে সংগঠনিক অঞ্চল গড়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং নিচুতলার সরাসরি সংযোগ বাড়ানো এই পরিবর্তনের অন্যতম লক্ষ্য বলে সংঘ সূত্রে দাবি করা হয়েছে। সারা দেশে প্রান্ত সংখ্যা ৪৪ থেকে বাড়িয়ে ১১০ করার সংগঠনিক পরিকল্পনা রয়েছে বলে জানাগেছে। তার প্রভাব পড়ছে বাংলার কাঠামোতেও।

কেবল কাঠামোগত পরিবর্তন নয়, রাজ্যে শাখা বিস্তারেও বড় লক্ষ্যমাত্রা নিয়েছে আরএসএস। সংঘের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের মে পর্যন্ত বাংলায় প্রায় পাঁচ হাজার শাখা ছিল। দশ অক্টোবর মহালয়ার মধ্যে সেই সংখ্যা দশ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

১-১০ অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে বিশেষ জনসংযোগ কর্মসূচিও চালানো হবে। বিশেষত নতুন প্রজন্মকে স্বয়ংসেবক হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত করা এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

সংগঠনের পরিধি বাড়াতে সংখ্যালঘু সমাজের কাছে পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে জনসংযোগ কর্মসূচিকে বিস্তৃত করতে বলা হয়েছে। আগামী ২- ৩ অক্টোবর কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে মাইনরিটি সিটিজেন্স ফোরামের ব্যানারে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সূত্রের খবর।

সাংগঠনের সঙ্গে সঙ্গে কলকাতায় নতুন পরিকাঠামো তৈরি করছে আরএসএস। নিউটাউনে তৈরি হয়েছে পাঁচতলা ভবন কেশব স্মৃতি। ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সঙঘের সর্বভারতীয় সহকার্যবাহী দত্তাত্রেয় হাসবোলে। উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সংঘ ও বিজেপির একাধিক নেতা উপস্থিত ছিলেন।

মাণিকতলার কেশব ভবনে এতদিন বাংলা সংঘের মূল সংগঠনিক কেন্দ্র ছিল। নতুন ভবনটি মূলত অতিরিক্ত পরিকাঠামো হিসেবে কাজ করবে। সেখানে, বৈঠক করার, অডিটোরিয়াম ও আবাসনের ব্যবস্থা আছে। বিমানবন্দরের কাছে হাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংঘ নেতৃত্বের সুবিধা হবে।

ইতিমধ্যেই ৪ অক্টোবর বর্ধমানে মোহন ভাগবতের সফর ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। সংঘ সূত্রে খবর, সংগঠনের নতুন কাঠামো কার্যকর করা, শাখা বিস্তার এবং আগামী এক বছরে কর্মসূচি নিয়ে এই সফরে বিস্তারিত আলোচনা হতে পারে। রাজ্যের আঞ্চলিক নেতৃত্ব ও স্বয়ংসেবকদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *