পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১৪ ফেব্রুয়ারি: পুলওয়ামায় আক্রমণে নিহত শহিদদের শ্রদ্ধা জানালেন বিজেপি-র পশ্চিমবঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার

সোমবার তিনি শহিদদের ছবি-সহ টুইটারে লেখেন,“ সর্বোচ্চ আত্মত্যাগকারী সৈন্যদের প্রতি শ্রদ্ধা। কখনও ভুলে যেও না, কখনও ক্ষমা করো না।

প্রসঙ্গত, ২০১৯ সালের আজকের দিনেই অর্থাৎ ঠিক ৩ বছর আগে, কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়টিতে জয়শ-ই-মোহাম্মদের একটি আত্মঘাতী দল আক্রমণ করেছিল। ১৪ ফেব্রুয়ারির দিনটি দেশের ইতিহাসে এক নজির সৃষ্টি করেছে। এই মর্মান্তিক ঘটনা ইতিহাসের পাতায় নজির হয়ে থাকবে। এই ঘটনার কেটে গিয়েছে তিনটি বছর, কিন্তু সেই ক্ষত আজও থেকে গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *