Sukanta, BJP, Namo Mall, ১০ টাকায় জামা, নমো মল উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৮ অক্টোবর: দশ টাকা দিলেই পাওয়া যাবে জামা কাপড়। এই বড় উদ্যোগ নিয়েছে বিজেপি। মূলত দুঃস্থ মানুষদের জন্য নমো মল উদ্বোধন হলো পানিহাটিতে। বৃহস্পতিবার তার উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

পানিহাটির এইচবি টাউনে এই নমো মল খুলেছে। বিজেপি কর্মী জয় সাহার উদ্যোগ এই মল খুলল বলে জানাগেছে। দুর্গাপুজোর সময় প্রত্যেকেই নতুন জামা কাপড় পড়ে, কিন্তু দুঃস্থ মানুষদের কপালে সেইটুকুও জোটে না। কোনো সহৃদয় ব্যক্তি বা সংগঠন যদি সাহায্যে না এগিয়ে আসে তাহলে নতুন পোশাক এদের জোটে না।কিন্তু এবার আর সেই চিন্তা নেই। মাত্র ১০ টাকার বিনিময় নমো মল থেকে পোশাক কিনতে পারবেন গরিব মানুষ। পানিহাটির বুকে প্রথম এমন উদ্যোগ নিল বিজেপি কর্মীরা।

উদ্যোক্তা জয় সাহা জানিয়েছেন, আপাতত দশ হাজার দুস্থর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। যদি সংখ্যা আরো বাড়ে তবে তাদের জন্যও ব্যবস্থা থাকবে। আগামী রবিবার অব্দি এই নমো মল খোলা থাকবে।

সুকান্ত মজুমদার বলেন, আমাদের রাজনীতি অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা। প্রতিটি রাজনৈতিক দল ভোটের আগে কর্মকাণ্ড শুরু করে। পরে তাদের আর কাজ থাকে না। শুধু মিটিং মিছিল করে। কিন্তু বিজেপির কাছে ৩৬৫ দিন দেশ প্রথম। এই মন্ত্রেই বিজেপি কাজ করে চলেছে। তিনি আরো বলেন, আমরা ছোট থেকে শিখেছি মানুষের পাশে দাঁড়ানো। আনন্দ একা করা যায় না, সব মানুষকে দরকার। সেই কারণেই আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ।” মাত্র ১০ টাকার নতুন কাপড় পেয়ে খুব খুশি প্রাপকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *