ট্রাফিক আইন মানাতে পুরুলিয়ায় কঠোর পুলিশ

সাথী দাস, পুরুলিয়া, ১ ফেব্রুয়ারি: আইন ছিলই। এবার বাড়ল জরিমানা। আর তা কার্যকর করতে তৎপর হয়েছে পুলিশ। পুরুলিয়া জেলা জুড়ে ধরপাকড়ও শুরু হয়েছে। পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয় যে, রাজ‍্য সরকারের নতুন ট্রাফিক আইন জনসাধারণকে অবগত করাতে উদ্যোগী হয়েছে তারা। বিভিন্ন থানা এলাকায় মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে মাইকিং করা হচ্ছে‌। রাস্তায় আইন মেনে চলার জন্য সতর্ক করছে পুলিশ।

আজ পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ সিন্দরি, চাষমোড় সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে নতুন ট্রাফিক আইনের বিভিন্ন দিকগুলো জানায়। পুরুলিয়া শহরেও সদর থানার পুলিশের পক্ষ থেকে আইন অমান্যকারীদের জরিমানা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *