আমাদের ভারত, আরামবাগ, ৫ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে খানাকুলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব। তারা প্লাবিত এলাকা পরিদর্শন করেন। সেখানকার বন্যা কবলিত মানুষদের রান্না করা খিচুড়ি বিতরণ করেন।

মন্ত্রী সুমনা সরকার বলেন, খানাকুল সহ গোটা এলাকায় ৬৫টি ক্যাম্প করা হয়েছে। সেই সব ক্যাম্প থেকে খিচুড়ি, শুকনো খাবার ও পাণীয় জল দেওয়া হচ্ছে। প্রশাসন তৎপর আছে। তবে জল ছাড়া কমলেও জল কমেনি এলাকায়। যার ফলে বেড়েছে দুর্ভোগ। ডিভিসি জল ছাড়া অনেকটাই কমিয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। মন্ত্রী এলাকায় আসায় খুশি এলাকাবাসীরা।

