কৈলাস বিজয়বর্গীয়র পরিবর্তে বাংলার পর্যবেক্ষক হচ্ছেন স্মৃতি ইরানি

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ মে:
কৈলাস বিজয়বর্গীয়র পরিবর্তে কি বাংলার পর্যবেক্ষক হচ্ছেন স্মৃতি ইরানি? বিজেপি সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে দিল্লি। বাংলার পর্যবেক্ষক করার জন্য স্মৃতি ইরানির ব্যাপারে বঙ্গ বিজেপিতে কোনও মতভেদও নেই।

রাজ্যে বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির পরাজয়ের পর কৈলাস বিজয়বর্গীয়কে সরানোর দাবি উঠেছে। অরবিন্দ মেননকেও চাইছে না বঙ্গ বিজেপির একটা বড় অংশ। এমন পরিস্থিতিতে তাদের না সরিয়ে দিল্লির কাছে আর কোনও রাস্তা নেই। কিন্তুু বাংলার মত শক্ত মাটিতে কাকে পর্যবেক্ষক করা হবে তা নিয়ে দিল্লির বিজেপির অন্দরে রাজনীতি যথেষ্ট সরগরম।

এর মধ্যে বাংলার কয়েকজন নেতা স্মৃতি ইরানির নাম প্রস্তাব করেছেন। কারণ হিসেবে ব্যাখ্যা করছেন, বঙ্গে একজন মহিলা মুখ দরকার বিজেপির। লকেট চট্টোপাধ্যায় বা রূপা গাঙ্গুলী বাংলার বিজেপি কর্মীদের মধ্যে সেভাবে হয়ে উঠতে পারেননি। সেক্ষেত্র স্মৃতি ইরানি অনেক বেশি গ্রহনযোগ্য হতে পারেন। ভাষাগত দিক থেকেও তিনি অনেকটা এগিয়ে রয়েছেন, কারণ তিনি বাংলা বলতে পারেন। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতাও রয়েছে। উত্তরপ্রদেশের শক্ত ঘাঁটিতে পদ্ম ফুটিয়েছেন তিনি। সদাহাস্যময়, কম কথা বলা স্মৃতি ইরানিকে অনেক রাজ্য নেতাই চাইছেন। ইতিমধ্যেই তাঁকে চেয়ে সোশ্যাল মিডিয়ায় দিল্লির কাছে আবেদন করেছেন বিজেপির অনেকে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন বলে জানাগেছে। আগামী সপ্তাহে হয়তো স্মৃতি ইরানির নামে সিলমোহর দিতে পারেন দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

1 thoughts on “কৈলাস বিজয়বর্গীয়র পরিবর্তে বাংলার পর্যবেক্ষক হচ্ছেন স্মৃতি ইরানি

  1. Sujit Bhowmik says:

    কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে,কভু আশি বিষে দংশনে যারে।বিরোধী রাজনীতি করার জন্য যখন বিনাদোষে জেলে যেতে হয়েছিল, তখন যে পরিমান আর্থিক কষ্ট, মানসিক কষ্ট ও শারীরিক কষ্টের শিকার হয়েছিলাম,তাতো ভূক্তভোগী হয়েও দিন কাটাচ্ছি সীনিয়র সিটিজেন হিসেবে, তাই বিরোধী হয়েও এই সীনিয়র সিটিজেনদের জেলের ঘানি টানার বিপক্ষে দোষ করা সত্বেও। এতে ব্যক্তি স্বার্থ নেই,আসলে চাই সারদা কেসের নিষ্পত্তি, তাতে জমানো চিটফান্ডের টাকা ফেরতের সম্ভাবনা রয়েছে,লাভ রয়েছে আমার মতো যারা সারদার মতো চিটফান্ডে টাকা জমা করেছিল।জয় হোক ভারত মাতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *