“বুড়ো বয়সে ভীমরতি ধরেছে শিশিরবাবুর, বিজেপির অফিসে যাচ্ছে, পদ টাও ছাড়ছেন না”, মহিষাদলের বিজয়া সম্মেলনীতে মন্তব্য অখিল গিরির

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ ডিসেম্বর: “বুড়ো বয়সে ভীমরতি ধরেছে শিশিরবাবুর, বিজেপি অফিসে যাচ্ছে, পদ টাও ছাড়ছেন না”, পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজয়া সম্মেলনী সভায় উপস্থিত হয়ে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি বলেন, ১ মাস অপেক্ষা করুন ওর বিরোধী দলনেতা পদটাই চলে যাবে। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী সম্পর্কে তিনি বলেন, উনি তো তমলুকের এমপি, তমলুকের মানুষ মুখ দেখে ভোট দিয়েছিল? উত্তম কুমারের মতো দেখতে বলে? মানুষ ভোট দিয়েছে প্রতীকে, আর এখন পদ বা দল ছাড়ছেন না আর তলে তলে তৃণমূলের সর্বনাশ করছে। তিনি আরো বলেন, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে শিশির বাবুর। পদ টাও ছাড়ছেন না, আর বিজেপির অফিসে যাচ্ছে, ৩ লক্ষ টাকা বেতনের লোভও ছাড়তে পারছেন না। দলের সর্বনাশ করছে তাই তোমার বাবাকে বলো আগে পদত্যাগ করতে, তারপরে মুকুল রায়ের ব্যাপারটা দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *