অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ মে: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলেও আগামী বুধবার দুপুরের দিকে বাংলার বিভিন্ন প্রান্তে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যস’। “যস” মোকাবিলায় তৎপর ঝাড়গ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তৎপরতার পাশাপাশি তৎপর তৃণমূল ছাত্র পরিষদ।
এদিন ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আর্য ঘোষের নেতৃত্ব সাঁকরাইল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা গ্রামে গ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী কালরুই, ঢেরাছাড়া, কাঁটাপাল, নৈহাট, লাউদহ সহ বিভিন্ন গ্রামে গিয়ে গ্রামবাসীদের সতর্ক করছেন, ঘূর্ণিঝড় সম্পর্কে। যাদের মাটির বাড়ি রয়েছে সেই বাড়িতে থাকলে ঝড়ের সময় বিপদ হতে পারে তাদেরকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করেন। রাজ্য সরকারের নির্দেশে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়গুলিতে ফ্লাড সেন্টার খোলা হয়েছে। দুর্গতদের সেখানে থাকার জন্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আবেদন করা হয়।
উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমিত দাস, জেলা আইটি সেলের কো-অর্ডিনেটর সন্তু বারিক, প্রাক্তন ছাত্র পরিষদের ব্লক সভাপতি দীপক বেরা সহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

