পুরুলিয়া জেলা কংগ্রেস সেবাদলের ‘সংকল্প যাত্রা’

সাথী দাস, পুরুলিয়া, ৮ সেপ্টেম্বর: পুরুলিয়ায় ক্ষয়িষ্ণু কংগ্রেসকে উজ্জীবিত করে ঘুরে দাঁড়াতে ভরসা দিল সেবা দল। সংগঠনের ‘সংকল্প যাত্রা’ কর্মসূচির মাধ্যমে আজ কংগ্রেস সেবাদল কেন্দ্র ও রাজ্য সরকারের অপসারণের জিগির তুলে ভরসা জোগাল কংগ্রেসকে। আজ নির্ধারিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরুলিয়া জেলা কংগ্রেস সেবাদলের মুখ্য সংগঠক সন্দীপ গোস্বামী। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত সংকল্প যাত্রায় অংশ নিতে জমায়েত হন কয়েক’শ সদস্য সমর্থক। বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলনে সামিল হন তাঁরা।

কেন্দ্রের বিজেপি সরকারের জন বিরোধী নীতির অভিযোগ তোলেন সেবাদলের মুখ্য সংগঠক। একই সঙ্গে তিনি দাবি করে বলেন, জাতীয় রাজনীতিতে কংগ্রেসের বিকল্প কেউ নেই। বিজেপিকে উৎখাত করতে কংগ্রেসই প্রধান শক্তি। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির প্রতিবাদ জানাল পুরুলিয়া জেলা কংগ্রেস সেবাদল। কেন্দ্র রাজ্য এই দুই সরকারকে অপসারণের জন্যই শপথ নেন তাঁরা। আর তাই আজ থেকে সেই লক্ষ্যে ‘সংকল্প যাত্রা’ বলে জানান সংগঠক সন্দীপ গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *