শান্তিপুরে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে গ্রাহকদের বিক্ষোভের জেরে বন্ধ পরিষেবা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ জুন: সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে গ্রাহকদের বিক্ষোভের জেরে বন্ধ ব্যাঙ্কের পরিষেবা। নদিয়ার শান্তিপুরের শ্যামবাজার এলাকার একটি কো-অপারেটিভ ব্যাঙ্কে মহিলা গোষ্ঠীর শতাধিক সদস্যরা আজ সকালে ব্যাঙ্কের গেটের সামনে বিক্ষোভ দেখায়।

তাদের অভিযোগ, আমাদের শান্তিপুর ব্লকের প্রায় ৩৫০টি ছোট-বড় গোষ্ঠী রয়েছে এই কো-অপারেটিভের অধীনে। তারা প্রত্যেকেই প্রতিমাসে তাদের গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা রাখে। কিন্তু তাদের অভিযোগ, সময় মত ব্যাঙ্ক টাকা ফেরত দিচ্ছে না। প্রায় দুই বছর ধরে ব্যাঙ্ক নানান অজুহাতে তাদের টাকা দিতে পারছে না। কেন তারা তাদের জমানো টাকা পাবে না সেই সদুত্তর দিতে পারছে না ব্যাঙ্ক। এই অভিযোগ তুলে আজ গোষ্ঠীর শতাধিক মহিলা বিক্ষোভ দেখায় ব্যাঙ্কের সামনে। আর এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় গ্রাহক পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *