তমলুকের ডিমারিতে বিদ্যুতের বর্তমান পরিস্থিতি নিয়ে সেমিনার ডিভিসি ও বিদ্যুৎ দপ্তরের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ জুলাই: ভারতে স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের জন্য আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে ডিভিসির সাথে যৌথভাবে বিদ্যুৎ মন্ত্রক পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিজলী মহোৎসবের আয়োজন করা হয়। এই বিজলী মহোৎসব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সহযোগিতা স্থাপন এবং বিদ্যুৎ ক্ষেত্রের মূল বিষয়গুলিকে তুলে ধরার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত করা হয়। মঙ্গলবার দুপুরে তমলুকের ডিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠানটি হয়।

এদিন ছাত্র-ছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বড় পর্দার মাধ্যমে দেখানো হয়, ২০১৪ সালে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হতো তার থেকে এখন অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, যা আমাদের চাহিদা থেকেও বেশি ফলে ভারত এখন প্রতিবেশী দেশগুলোকে বিদ্যুৎ রপ্তানি করছে, এবং বিদ্যুৎ দপ্তরে যে সমস্ত সফল কর্মসূচি সম্পূর্ণ হয়েছে সেগুলি তুলে ধরা হয়। এছাড়াও এদিন নাচ গান আবৃত্তি ও নাটক উপস্থাপন করেন স্কুলের ছাত্রছাত্রীরা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিসির আধিকারিকরা সহ স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক এবং গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *