টিউশনি পড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলার মুখে স্কুল ছাত্রী, চাপড়ার আহত কিশোরী হাসপাতালে ভর্তি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ সেপ্টেম্বর:
টিউশনি পড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলার মুখে স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে চাপড়া দইয়ের বাজার এলাকায়। ধারাল অস্ত্র নিয়ে ৫ ছাত্রীর ওপর হামলা চালায় এক ব্যক্তি। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, গতকাল বিকেল ছটার সময় ভীমপুর থানার নলুয়া গ্রামের পাঁচ জন স্কুল ছাত্রী চাপড়া থানার দইয়ের বাজার এলাকায় টিউশনি পড়ে বাড়ি ফিরছিল। অভিযোগ ফেরার পথে গোপাল ঘোষ নামে এক দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে। বাধা দিতে গেলে এক কিশোরীর হাতে কোপ লাগে। ধারালো অস্ত্রের আঘাতে ওই কিশোরী চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে তাদের বাড়িতে পৌঁছে দেয়। আহত কিশোরীকে প্রাথমিক চিকিৎসা করার পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন।

ওই কিশোরীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরে মধ্য বয়সী এক ব্যক্তি তাদের অনুসরণ করছিল। বাড়িতে জানানোর পরে বেশ কয়েকদিন আর ওই ব্যক্তি তাদের পিছু নিত না। গতকাল হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে গোপাল ঘোষ ওই কিশোরীদের উদ্দেশ্যে ছুটে যায়। কিশোরী বাধা দিতে গেলে তার হাতে কোপ লাগে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাপড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম গোপাল ঘোষ বাড়ি দইয়ের বাজার এলাকায়। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর তাকে সাত দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *