জাতীয় নিরাপত্তার স্বার্থেই গোপনীয়তা! পেগাসাস কান্ডে সুপ্রিমকোর্টে হলফনামার জমা দেওয়া সম্ভব নয়, জানাল কেন্দ্র

আমাদের ভারত, ১৩ সেপ্টেম্বর:
পেগাসাস কান্ডে সরগরম জাতীয় রাজনীতি। ফোনে আড়িপাতার অভিযোগের এই মামলা সুপ্রিম কোর্টে গড়িয়েছে। সোমবার শীর্ষ আদালতে মামলার শুনানি চলাকালীন কেন্দ্র সরকার জানিয়েছে পেগাসাস সংক্রান্ত বিষয় গোপন করার মত কিছু নেই। কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থে বিস্তারিত হলফনামা পেশ করা সম্ভব নয়।

সুপ্রিম কোর্টে শুনানির সময় কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, “দেশের এবং মানুষের সুরক্ষাr স্বার্থের কেন্দ্র সরকার পেগাসাস সংক্রান্ত হলফনামা জমা দিতে পারবে না। তুষার মেহতা আরও জানান, পেগাসাস সংক্রান্ত একটি কমিটি গঠন করবে সরকার যারা এই বিষয়ে তদন্ত করবে। বৃহত্তর জনস্বার্থে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার এবিষয়ে হলফনামা জমা দিতে চায় না। আদালতে সলিসিটর জেনারেল বলেন, “আমরা কী সফটওয়্যার ব্যবহার করি তা সন্ত্রাসবাদীরা জেনে যাবে এমনটা হতে দেওয়া যায় না।” আদালতে সলিসিটর জেনারেল আরও জানান, বিষয়টি পরীক্ষা করে সরকার মনে করেছে এই ধরনের কোনও ঘটনার বিতর্ক হলফনামা হতে পারে না, তা আদালতে বিতর্কের বিষয় হতে পারে না। কিন্তু ঘটনাটি গুরুত্বপূর্ণ হওয়ায় কমিটি এ বিষয়ে তদন্ত করবে।

যদিও সুপ্রিমকোর্ট এদিন কেন্দ্রের বিরুদ্ধে কিছুটা উষ্মা প্রকাশ করে মন্তব্য করেন, জাতীয় নিরাপত্তার পক্ষে সাওয়াল করা আদালত বোঝে, এখানে আদালতের বিচারের বিষয়ে ব্যক্তি বিশেষের ফোনে আড়িপাতার অভিযোগ। বিচারপতি বলেন, “যে জাতীয় নিরাপত্তার বিষয়টি উঠে এসেছে আমরা স্পষ্ট করেছিলাম যে এই বিষয়টিতে আদালত হস্তক্ষেপ করতে চায় না। আমরা জানতে চাইছি ব্যক্তি বিশেষের ফোনে আড়িপাতার যে অভিযোগ উঠেছে, হলফনামা দাখিল করে জানান তেমনটা করার জন্য কি অনুমতি দেওয়া হয়েছিল? যদি কেউ অভিযোগ করেন তাঁর ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ করা হয়েছে তবে তা গুরুতর বিষয় এবং তা আমরা খতিয়ে দেখব‌।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *