আমাদের ভারত, মালদা, মালদা, ৪ ডিসেম্বর: জেলা পুলিশের নির্দেশে হবিবপুর থানার উদ্যোগে শনিবার হবিবপুর থানার বুলবুলচন্ডীতে অনুষ্ঠিত হয়ে গেল সেফ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতা র্যালি। এই র্যালি শুরু হয় বুলবুলচন্ডী পুরাতন বাসষ্ট্যান্ড থেকে। গোটা বুলবুলচন্ডী এলাকা পরিক্রমা করে।
এই র্যালিতে শামিল ছিলেন হবিবপুর থানার বর্তমান ইনচার্জ এর দায়িত্ব থাকা অফিসার এসআই নুর নবি। এছাড়া ছিলেন বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিব ডাগা, বুলবুলচন্ডী ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বিনোদ প্রসাদ, বুলবুলচন্ডী আরএন রায় বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা সহ বুলবুলচন্ডী বিভিন্ন ক্লাবের সদস্যরা।
বুলবুলচন্ডী আরএন রায় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদার জানান, আজ হবিবপুর থানার পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতা র্যালির আয়োজন করেছিল। গাড়ির চালকসহ পথচারীদের সচেতন করা হল এর মাধ্যমে।

