যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করেই নারায়ণগড়ে জাতীয় সড়কের উপর তৈরী হচ্ছে রানওয়ে, অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে প্রতিবাদ গ্রামবাসীদের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে ৬০ নং জাতীয় সড়কের উপর আপৎকালীন যুদ্ধবিমান ওঠানামার জন্য রানওয়ে তৈরি করা হচ্ছে। কিন্তু প্রায় এক বছর হতে চলল তবুও এখনও কাজ শেষ হয়নি। এলাকাবাসীদের অভিযোগ ছিল, সাধারণ মানুষের যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করেই তৈরি হচ্ছে এই রানওয়ে।

বারংবার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনিক মহলে জানানো হয়েছে কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। জাতীয় সড়কের উপর একটি লেনের কাজ চলার ফলে অপর লেন দিয়ে যাতায়াত করছে যানবাহনগুলি। ফলে বার বার নানা দুর্ঘটনা সম্মুখীন হচ্ছে পথচারীরা। রানওয়ের জন্য ব্রিজের কাজ শুরু হলে, অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে গ্রামবাসীরা জনসুরক্ষা কমিটির ব্যানার লাগিয়ে প্রতিবাদ জানায়। যাতায়াতের জন্য বিকল্প পথের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *