পুড়শুড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে রোড শো’য়ে মিঠুন চক্রবর্তী

আমাদের ভারত, আরামবাগ, ২ এপ্রিল: বিজেপির প্রার্থী বিমান ঘোষের সমর্থনে মিঠুন চক্রবর্তীর রোড শো হয়ে গেল পুড়শুড়া বিধানসভা কেন্দ্রে। শুক্রবার সকালে পুড়শুড়ার শ্রীরামপুর মাঠে হেলিকপ্টারে করে নেমে গাড়ি করে পঞ্চানন তলায় এসে উপস্থিত হন মিঠুন চক্রবর্তী। এরপর রোড শো শুরু হয়ে এক কিলোমিটার গিয়ে তা শেষ হয়। এদিন কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক এই রোড শোতে সামিল হন। এদিন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রাস্তার মোড়ে মোড়ে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এই রোড শোতে এসে মিঠুন চক্রবর্তী বলেন, আপনারা পুড়শুড়া বিধানসভা কেন্দ্রে বিমান ঘোষকে জেতান আমি আবার আসব এই এলাকাতে। এদিন আধ কিলোমিটার রোড শো করে মিঠুন চক্রবর্তী গাড়ি থেকে নেমে পড়েন। চড়া রোদের কারণে এরপর নিজের ব্যাক্তিগত গাড়িতে উঠে পড়লে সাধারণ মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরতে থাকে মিঠুন চক্রবর্তীকে না দেখতে পেয়ে। অনেকের মনের মধ্যে ক্ষোভ জন্মায় মিঠুন চক্রবর্তীকে সামনে থেকে না দেখতে পেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *