সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ মে: সাফাই কর্মীদের মারধর করার প্রতিবাদের সোমোবার সকাল থেকে বারসাত টাকি রোড অবরোধ করল সাফাই কর্মীরা। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বারাসাতের কদম্বগাছি এলাকায়। অবরোধের ফলে এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। অবরোধে আটকে পড়া মানুষদের মারধর করে অবরোধকারীরা। খবর পেয়ে ঘটনা স্থলে আসে বারাসত থানার পুলিশ। পুলিশকেও ফিরিয়ে দেয় অবরোধকারীরা।
স্থানীয় সূত্রের খবর, বারাসাতে সাফাই কর্মীরা আক্রান্ত হওয়ার প্রতিবাদে টাকি রোডে অবর্জনা ভর্তি গাড়ি দিয়ে পথ অবরোধ করে সাফাই কর্মীরা। বারাসাত পুরসভা কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় প্রায় ১১ বিঘা জমি কিনে কয়েক বছর আগে ভাগাড় তৈরির কাজ চলছে। সেই ভাগাড়ে ময়লা ফেলায় পাশের চাষের জমির ক্ষতি হচ্ছে এই অভিযোগ নিয়ে গ্রামের মানুষের ক্ষোভ ছিল। আজ এক সাফাই কর্মী গাড়ি ভরে ময়লা ফেলতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তার প্রতিবাদে বারাসাত টাকি রোডের বামনমূড়ায় পথ অবরোধ করে পুরসভার সাফাই কর্মীরা।

তাদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল জঞ্জাল তাপস দাশগুপ্ত এই দিন অভিযোগ করে কদম্বগাছি এলাকার কিছু দুষ্কৃতি ও রহিম নামে এক যুবক পুরসভার জঞ্জাল ফেলতে বাধা দিচ্ছে। গত তিন মাস ধরে শহরের অবর্জনা সরানো যাচ্ছে না। করোনা মহামারির মধ্যে সাফাই কর্মীরা কাজ করছে। শহরকে পরিস্কার রাখতে আবর্জনা ভাগাড়ে নিয়ে যাচ্ছিল সেই সময় এক সাফাই কর্মীকে মারধর করে। অবিলম্বে পুলিশ ব্যবস্থা না নিলে এই অবরোধ বিক্ষোভ চলবে। এদিন অবরোধকারীরা সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ।


