শোকস্তব্ধ পরিবেশে অত্যন্ত সাধারণ ভাবে অনুপম দত্তকে ছাড়াই শপথ নিলেন পানিহাটি পৌরসভার প্রতিনিধিরা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ মার্চ: পানিহাটি পৌরসভায় শোকস্তব্ধ পরিবেশের মধ্যে দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ। ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পৌর প্রতিনিধি অনুপম দত্ত কয়েক দিন আগে খুন হন, তাই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমে তার প্রতি এবং প্রাক্তন পৌর প্রধান স্বপন ঘোষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানের কাজ শুরু হয় প্রথমে নির্বাচিত মহিলা প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করানোর মধ্যে দিয়ে। তারপরে নির্বাচিত পুরুষ পৌর প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় পানিহাটি পৌরসভার সামনে মঞ্চ করে স্বপন ঘোষের স্মরণ মঞ্চে এবং সমস্ত পৌর প্রতিনিধি একসাথে মঞ্চের নিচে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেন। তারপর পানিহাটি পৌরসভার বোর্ড রুমে গিয়ে ৩৪ জন প্রতিনিধিকে নিয়ে ভারতী বসু প্রথম বোর্ড মিটিং করেন। সেখান থেকে নবনির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত করেন তাদের পৌর প্রধান এবং উপপ্রধান নির্বাচিত করেন পৌর প্রধান নির্বাচিত হন মলয় রায় এবং উপ পৌর প্রধান নির্বাচিত হন সুভাষ চক্রবর্তী।

শোকের পরিবেশের মধ্যে বহু চর্চিত পানিহাটি পৌর সভার নব নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানের এসে শোক প্রকাশ করলেন সাংসদ সৌগত রায়। এদিন তিনি বলেন, “অনুপমের অকাল প্রয়াণে নিয়ম রক্ষার জন্য অত্যন্ত সাধারণ ভাবে পানিহাটি পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর ও পৌর প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান সারা হল। কোনো আনন্দ অনুষ্ঠান আমরা করেতে পারলাম না” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *