মেদিনীপুরে রোগীদের ফল বিতরণে রেড ভলান্টিয়ার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ এপ্রিল: শুক্রবার সকালে সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব লোকাল কমিটির রেড ভলান্টিয়ারদের উদ্যোগে হাসপাতাল সাফাই ও রোগীদের ফল বিতরণ কর্মসূচি নেওয়া হয়। এদিন সকাল সকাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরো এলাকা দূষণমুক্ত করতে সাফাই করা হয়। এরপর ব্লিচিং ছড়ানো ও স্যানিটাইজেশন করা হয়। রেড ভলান্টিয়ারের একঝাঁক সদস্য এদিন হাসপাতালের পুরুষ ও মহিলা সার্জিক্যাল ওয়ার্ডের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন। এছাড়াও এই দুই বিভাগের নার্সদের হাতে গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়ে সম্বর্ধিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *