স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ জুন:
বিজেপির সেবা সপ্তাহ উপলক্ষ্যে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের ফল বিতরণ করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে সংসদ জগন্নাথ সরকার। বুধবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মনকে সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেন সংসদ। এরপর প্রত্যেক রোগীদের মধ্যে ফল বিতরণ করেন।

আজকের এই সেবা সপ্তাহের মধ্যে দিয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এমনিতেই সাধারণ মানুষের পরিস্থিতি খুব খারাপ। এরপরে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই, তাই প্রধানমন্ত্রীর সাপ্তাহিক সেবা সপ্তাহ উপলক্ষ্যে রোগীদের মধ্যে ফল বিতরণ করার পাশাপাশি তাদের সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করলাম। প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি আমি।

