নাকাচেকিংয়ে নিষিদ্ধ কফসিরাপ সহ ২ পান্ডাকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩০ নভেম্বর: ৩৪ নং জাতীয় সড়কে নাকা চেকিং চালিয়ে নিষিদ্ধ কফসিরাপ সহ ভিন রাজ্যের ২ পান্ডাকে গ্রেফতার করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ৷ সোমবার গভীর রাতে তাদের রায়গঞ্জের কৃষ্ণমুড়ি এলাকা থেকে ধরা করা হয়।

ধৃতদের কাছ থেকে একটি টয়োটা ইনোভা এবং হুন্ডাই আই ১০ গাড়ি আটক করা হয়েছে৷ গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ৷ জানা গিয়েছে ধৃতদের নাম সেখ আখতার মাজিদ ও হামিদ রেজা। তাদের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার বাইসি এলাকায়৷ পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ৫৬ হাজার টাকা। তবে পুলিশি ধরপাকড়ের আগেই গাড়ির চালক চম্পট দিতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *