জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরানোর পর ওই পদের জন্য শুরু হয়েছে ইঁদুর দৌড়। পশ্চিম মেদিনীপুর জেলায় শ্রমজীবী, কৃষিজীবী, শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মচারীদের সর্বাধিক আদান
প্রদানকারী এই সমবায় ব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ চেয়ারম্যান পদটিতে এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই শুভেন্দু অধিকারী নিযুক্ত ছিলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই তাকে পদ থেকে অপসারণ করার জল্পনা এবং পদ্ধতি শুরু হয়।
শুভেন্দুকে ইতিমধ্যেই কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাই এবার চেয়ারম্যান পদের জন্য শুরু হয়েছে ইঁদুর দৌড়। বর্তমানে বিদ্যাসাগর ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ সামলাচ্ছেন ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ। তবে শাসক দলের একাংশ তাকেও চেয়ারম্যান হিসেবে দেখতে নারাজ বলে
জানাগেছে

