পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৬ নভেম্বর: ন্যাশনাল অ্যাকাডেমি অফ এনভায়রনমেন্ট সায়েন্সের ফ্যালো হিসেবে এবার এই প্রথমবার নির্বাচিত হয়েছেন মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বায়ো মেডিকেল ল্যাবরেটরি সায়ন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেবাশীষ ঘোষ।
ন্যাশনাল অ্যাকাডেমি অফ এনভায়রনমেন্ট সায়েন্সের পক্ষ থেকে আগামী ৩০ শে নভেম্বর গোয়া ইউনিভার্সিটিতে তাকে এই স্বীকৃতি প্রদান করা হবে বলে দেবাশিষ বাবুকে দেওয়া একটি চিঠিতে অ্যাকাডেমির জেনারেল সেক্রেটারি ডক্টর শাকিল আহমেদ খান জানিয়েছেন।

