মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রানাঘাটে মিছিল বামেদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ জুলাই: এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের ঘটনায় শনিবার রানাঘাটের রাজপথে মিছিল বের করে সিপিএম রানাঘাট এরিয়া কমিটি।

এদিন বামেদের পক্ষ থেকে দাবি করা হয় যে অবিলম্বে বর্তমান রাজ্য সরকারের মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। এদিন বামেদের এই প্রতিবাদী মিছিল রানাঘাট পৌরসভা থেকে শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। অন্যদিকে আরএসপি প্রতিবাদ সভা করে রানাঘাট স্টেশনের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *