বুধবার বিশ্ব যুব উৎসবে অংশ নেওয়ার আর্জি প্রধানমন্ত্রী মোদীর

আমাদের ভারত, ১০ জানুয়ারি: বুধবার বিশ্ব যুব উৎসবে অংশ নেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি টুইটারে লিখেছেন, “১২ তারিখে (বুধবার) আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৫তম জাতীয় যুব উৎসবে অংশ নেব। আমার তরুণ বন্ধুদের অনুষ্ঠানে যোগ দিতে বলার পাশাপাশি, আমি তাদের ও তাদের প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ করছি। ভারতের প্রতিভাবান যুবকদের কাছ থেকে শুনতে সর্বদা আনন্দ হয়।“

প্রসঙ্গত, প্রতি বছর ১২ জানুয়ারি তারিখ জাতীয় যুব দিবস পালিত হয়। এই দিনটিতে স্বামী বিবেকানন্দ 
জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে ১৯৮৫ সাল থেকে প্রতিবছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *