পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ এপ্রিল: পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে এলাকায় মদ, গাঁজা, ব্রাউন সুগার বিক্রি বন্ধ করতে রাস্তায় নামল প্রমিলা বাহিনী। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চকভৃগুর আখিড়াপাড়া এলাকার ঘটনা।
রবিবার লকডাউন উপেক্ষা করেই মহিলারা একত্রিত হয়ে পোস্টার নিয়ে এলাকায় মিছিল করেন। শ্লোগান দিয়ে এসবের প্রতিবাদও জানান তারা। সংবাদমাধ্যমকে এই ঘটনা প্রশাসনের কাছে তুলে ধরার আবেদনও জানিয়েছেন তারা। মহিলাদের অভিযোগ, দিনের পর দিন এলাকায় মাদক সামগ্রীর বিক্রি বেড়েই চলেছে। ফলে এলাকায় চুরি সহ নানান অপরাধ মূলক কাজকর্ম হচ্ছে। যার প্রতিবাদেই তাদের আন্দোলন।
আন্দোলনকারী মহিলা নিপা শীল, নমিতা পাহানরা জানিয়েছেন, আখিড়াপাড়া, সিং পাড়া, বটতলা, বেলাইন এলাকায় অবাধে চলছে মাদক সামগ্রী বিক্রি। যার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বাড়ছে চুরি ছিনতাই। এমন সব ঘটনার প্রতিবাদে তাদের আন্দোলন।

