জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ এপ্রিল: “এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে। এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতাদের সাথে।”
মানিকপাড়া স্টেশন এবং বাজার এলাকায় শনিবার সকালে এ রকমই বেশকিছু পোস্টার দেখতে পান এলাকাবাসীরা। তারপরেই মানিকপাড়া ফাঁড়ির পুলিশ পোষ্টার গুলো তুলে নিয়ে যায়।
মানিকপাড়া তৎকালীন সময়ে মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিলো। ঞ্জানেশ্বরীর মতো ঘটনাও ঘটেছিলো এই এলাকায়। তাই ফের মাওবাদীদের পোষ্টারে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। গত কয়েকদিন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় মাওবাদীদের নামে দুর্নীতিগ্রস্ত নেতাদের হুঁশিয়ারি দেওয়া পোষ্টার পাওয়া যায়। বর্তমানে পুলিশের নির্দেশে বিকেলের পর বাড়ি থেকে বেরনো বন্ধ করেছে বেশীর ভাগ নেতা। প্রায় সমস্ত তৃণমূলের পার্টি অফিস বন্ধ থাকে বিকেলের পর। তারপর আজ ফের মানিকপাড়া এলাকায় মাওবাদীদের নামাঙ্কিত পোষ্টারে সেই আতঙ্ক বাড়িয়েছে।

