গাইঘাটা হাই স্কুল থেকে প্রচুর কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী চুরি, রাতেই উদ্ধার করল পুলিশ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ আগস্ট: স্কুলে চুরি করে পালাতে গিয়ে পুলিশ ভ্যান দেখে চোরাই সামগ্রী ফেলে পালালো চোর। কম্পিউটার সহ একাধিক জিনিস উদ্ধার করে স্কুলের হাতে তুলে দিল পুলিশ।

শনিবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটা হাই স্কুলের চতুর্থ শ্রেণির এক কর্মচারী স্কুলে এসে দেখেন প্রধান শিক্ষকের ঘর খোলা। কাছে গিয়ে দেখেন একের পর এক তালা ভাঙ্গা। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। পাশাপাশি কম্পিউটার রুমের দরজা ভাঙ্গা। ঘরে থাকা সব কটা কম্পিউটার উধাও। তখন সে প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। পরবর্তীতে প্রধান শিক্ষক এসে দেখে ১০টি কম্পিউটার কিছু দিন আগে কেনা ৩২ ইঞ্চি টিভি সহ অনেক কিছু খোয়া গেছে। খবর দেওয়া হয় গাইঘাটা থানাতে। পুলিশ এসে তদন্ত করে জানায় গতকাল রাতে পুলিশের গাড়ি দেখে কিছু সামগ্রী ফেলে পালিয়েছিল কিছু দুষ্কৃতকারী। সেই সামগ্রীগুলো স্কুল কর্তৃপক্ষের কি না সেটা দেখানো হয়।

স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, যে সামগ্রীগুলো উদ্ধার করেছে পুলিশ সেগুলো গাইঘাটা হাই স্কুলের কম্পিউটার সামগ্রী। চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কি কি জিনিস চুরি গিয়েছিল সেগুলোকে আমরা সঠিকভাবে দেখছি অনেক জিনিসই উদ্ধার হয়েছে। তবে থানার নাকের ডগা চুরি হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *