আশিস মণ্ডল, রামপুরহাট, ১০ অক্টোবর: হোমের ছেলেমেয়ে এবং বৃদ্ধাশ্রমের মানুষদের পুজো মণ্ডপ ঘুরে দেখানোর জন্য রামপুরহাটে চালু করা হল দুটি গাড়ি। মাতৃ পরিক্রমা নামে ওই গাড়ির উদ্বোধন করেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন হাঁসন কেন্দ্রের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, রামপুরহাট কো-অপারেটিভ গ্রামীণ কৃষি উন্নয়ন ব্যাঙ্কের চেয়ারম্যান ত্রিদিব ভট্টাচার্য, রামপুরহাট থানার আইসি ত্রিদিব প্রামানিক। অনুষ্ঠানে ৬০০ মহিলার হাতে শাড়ি দেওয়া হয়। এছাড়া উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্মাননা জানানো হয়। শতাধিক আদিবাসী ছেলেমেয়ে এবং একটি অনাথ আশ্রমের ছেলেমেয়েদের জামাকাপড় বিতরণ করা হয়।

রামপুরহাট থানার আইসি ত্রিদিব প্রামানিক বলেন, “মুখ্যমন্ত্রীর অনুপ্রেনায় জেলা পুলিশের উদ্যোগে আমরা দুটি গাড়ি নিয়ে বৃদ্ধ-বৃদ্ধা, হোমের ছেলেমেয়েদের পুজো মণ্ডপ দর্শন করাবো। সেই গাড়ি এদিন উদ্বোধন করা হল। পুজোর আনন্দে সকলকে সামিল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে”।


