সাথী দাস, পুরুলিয়া, ২৯ অক্টোবর: কালীপুজো এবং দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি হতেই তৎপর হল পুরুলিয়া সদর থানার পুলিশ। আজ বিকেলে ডিএসপি (আইন শৃঙ্খলা) আশীষ রায়ের নেতৃত্বে পুরুলিয়া সদর থানার ইপন্সপেক্টর দেবাশীষ ব্যানার্জি ও পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজি বিক্রেতাদের সতর্ক করেন। বিক্রেতাদের বিক্রি না করার জন্য নির্দেশ দেন তিনি। একই সঙ্গে করোনা বিধি নিষেধ মেনে চলার জন্য পথচারী ও পুরুলিয়াবাসীকে পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত, যে কোনও ধরনের বাজি পোড়ানোর উপর আজই নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট।

ডিএসপি বলেন, “আদালতের নির্দেশ পালন করতে আজকের এই অভিযান চালানো হয়। কালীপূজা দেওয়ালি ও ছট পুজোতেও একই ভাবে অভিযান চালানো হবে।”

