প্রতারণার অভিযোগে ১টি গাড়ি উদ্ধার করতে গিয়ে ১১টি গাড়ি উদ্ধার করল কল্যাণী থানার পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ এপ্রিল: পুরনো গাড়ি বেশি দামে বিক্রি করার নাম করে লোক ঠকানোই ছিল তাদের কাজ। পুরনো গাড়ির মালিকরা গাড়ি দেওয়ার পর টাকাও পেতেন না, গাড়িও ফেরত পেতেন না। অবশেষে পুলিশের জালে এক প্রতারক।

কয়েকদিন আগেই পোকসো মামলায় গ্রেপ্তার হয় ভরত মাহাতো নামে এক যুবক। তারপরই এক ব্যক্তি ভরতের নামে প্রতারনা অভিযোগ করে। তার ভিত্তিতে তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ। এরপর গতকালকে রাহুল রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে পুরনো চারচাকা গাড়ি বেশি দামে বিক্রি করবে বলে তারা নিয়ে আসতো এরপর আর টাকা পয়সা দিত না, যোগাযোগ রাখত না। গাড়িগুলিকে লুকিয়ে রাখা হতো।

বিভিন্ন এলাকা থেকে মোট ১১টি গাড়ি উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ।
ধৃতকে আজ কল্যাণী আদালতে তোলা হবে। ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কল্যাণী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *