খড়্গপুরে মধুচক্রে পুলিশের হানা গ্রেফতার ৬, উদ্ধার ৮ যুবতী

জে মাহাতো, মেদিনীপুর, ২৪ জুলাই: শুক্রবার গভীর রাতে কলকাতা – মুম্বাই ছ নম্বর জাতীয় সড়কের পাশে খড়গপুর লোকাল থানা এলাকার দুটি হোটেল থেকে পুলিশ একজন মহিলা সহ ৬ জনকে গ্রেফতার করেছেl এছাড়া, দুটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে আট জন যুবতীকেl হোটেল দুটিতে নিয়মিত মধুচক্র বসত এবং এই যুবতীদের দেহ ব্যবসার কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগl

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ওই দুটি হোটেলের মধুচক্রে হানা দেয় খড়্গপুর লোকাল থানার পুলিশl দুটি হোটেলের মালিক ও মালকিনদেরও গ্রেপ্তার করা হয়েছেl শনিবার ধৃতদের মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককে দুদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেনl সেই সঙ্গে উদ্ধার হওয়া আট যুবতীকে হাওড়ার একটি হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারকl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *