জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ মে:
মেদিনীপুর শহরের গুহ-রায় ভবনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা আবৃত্তি কলাকেন্দ্রের কবি প্রণাম অনুষ্ঠান। সংস্থার অধ্যক্ষা মোম চক্রবর্তী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান।

অনুষ্ঠানে সংস্থার ছাত্র- ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয়
একক আবৃত্তি, সমবেত আবৃত্তি, আলেখ্য, সঙ্গীত ও নৃত্য। সঙ্গীত পরিবেশন করেন আলোকবরণ মাইতি, রথীন দাস, সুমেধা ব্যানার্জি, দ্বৈপায়ন ঘোষাল, অর্ঘ্য বসু প্রমুখ। অতিথি ছিলেন কবি সিদ্ধার্থ সাঁতরা, ছড়াকার বিদ্যুৎ পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ ওঝা, জেলা পরিকল্পনা আধিকারিক কুণাল ব্যানার্জি, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল, নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত, শ্রাবনী দত্ত, নবনীতা বোস, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সোমা সেনগুপ্ত, অভিনন্দন মুখোপাধ্যায়, কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা শাসমল, শুভদীপ বসু, শাশ্বতী রায় চৌধুরী প্রমুখ সমাজকর্মী ও শিক্ষকরা। মঞ্চসজ্জায় ছিলেন নাট্যকার জয়ন্ত চক্রবর্তি। সমগ্ৰ অনুষ্ঠান পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন সংস্থার অধ্যক্ষা মোম চক্রবর্তী।


