“বহিরাগতদের দিয়ে ভোট করাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়”, অভিযোগ বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জির

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১০ এপ্রিল: বহিরাগতদের দিয়ে ভোট করাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। শনিবার কলকাতার বেহালায় এমন অভিযোগ করলেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি বলেন, বেহালা পশ্চিমে প্রচুর বহিরাগত এসেছেন।

বহিরাগত ইস্যুতে কমিশনে নালিশ জানিয়েছেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি বলেন, অনেক হোটেল, গেস্ট হাউস রয়েছে যেখানে বহিরাগতরা রয়েছে। আমি সবটাই জানতে পেরেছি। কমিশনকে সবটা জানিয়েছি। কেন্দ্রীয় বাহিনীদের আমি আমার অভিযোগ জানিয়েছি। এছাড়াও অনেক বুথে রাজ্য পুলিশ প্রবেশ করছে বলে অভিযোগ করেন শ্রাবন্তী চ্যাটার্জি। রাজ্য পুলিশ যাতে বুথের ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বলেছি বলে জানিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। যদিও পরিকল্পনা করে তৃণমূলের কোনও লাভ নেই। বেহালার দুটি আসনে বিজেপি জিতছে বলে জানিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *